Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

টিবি মুক্ত জেলা গড়তে ৫ দিনের প্রশিক্ষণ উত্তর ২৪ পরগনায়

যক্ষ্মা বা টিবি নির্মূলের লক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে ‘টিবি মুক্ত ভারত অভিযান’। এই অভিযানের আওতায় যুব সমাজকে যুক্ত করে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা

টিবি মুক্ত জেলা গড়তে ৫ দিনের প্রশিক্ষণ উত্তর ২৪ পরগনায়
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: যক্ষ্মা বা টিবি নির্মূলের লক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে ‘টিবি মুক্ত ভারত অভিযান’। এই অভিযানের আওতায় যুব সমাজকে যুক্ত করে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা। যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের সহযোগিতায় পাঁচদিনের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে আগস্টে। দেশের ৫০টি যক্ষ্মাপ্রবণ জেলাকে এই কর্মসূচির আওতায় নেওয়া হয়েছে। সেই তালিকায় আছে উত্তর ২৪ পরগনা।

Advertisement

উত্তর ২৪ পরগনায় যুব সমাজকে টিবি নির্মূলের কাজে সক্রিয়ভাবে যুক্ত করতে একটি বিশেষ দল গঠন হয়েছে। জেলা টিবি আধিকারিকের তত্ত্বাবধানে পাঁচদিন ধরে দলের সদস্যদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ। সেখানে টিবির প্রাথমিক বিষয়গুলি সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা। রোগ নির্ণয়, প্রতিরোধ, চিকিৎসা এবং টিবি থেকে সুস্থ হয়ে ওঠার পর স্বাভাবিক জীবনে ফেরার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি গ্রামকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দপ্তর। সেখানে প্রতি মাসে কম করে একবার ক্যাম্প করার পরিকল্পনা। মূলত বনগাঁ ও বসিরহাটের দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। মানুষের মধ্যে টিবি নিয়ে ভুল ধারণা, রোগের প্রাথমিক লক্ষণ, কীভাবে সংক্রমণ প্রতিরোধ করা যায় এবং চিকিৎসার গুরুত্ব, এই সমস্ত বিষয় নিয়ে হয় আলোচনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ