Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৫

হাঁসখালি থানা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস। নির্যাতিতার পরিবারের তরফে দায়ের হওয়া একটি লিখিত অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলার রুজু হয়েছে।

হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৫
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: হাঁসখালি থানা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিস। নির্যাতিতার পরিবারের তরফে দায়ের হওয়া একটি লিখিত অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলার রুজু হয়েছে।

Advertisement

স্থানীয় এবং পুলিস সূত্রে জানা  গিয়েছে, হাঁসখালি থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগে এক মহিলা জানান, তাঁর ১৬ বছরের নাবালিকা মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। তাঁর দাবি, প্রথম ঘটনাটি ঘটে দিন পনেরো আগে। অভিযুক্ত রাকেশ এবং  অভিজিৎ দাস  স্থানীয় একটি মাঠে তাঁর মেয়েকে গণধর্ষণ করে।যদিও সেই সময় বিষয়টি জানা যায়নি। এরপর ২৮ মে পুনরায় রাকেশ ফোন করে ওই নাবালিকাকে ডেকে পাঠায় এবং বাকি অভিযুক্তদের সঙ্গে নিয়ে দু’টি মোটর বাইকে চেপে আসে। এরপর ওই নাবালিকাকের সঙ্গে নিয়ে মদ কিনে সটান চলে যায় এই ঘটনার অন্যতম অভিযুক্ত সবুজ চৌধুরীর বাড়ির ছাদে। অভিযোগ, সেখানে মদ্যপান করার পর রাকেশ ওই নাবালিকাকে ছাদের একটি ঘরে নিয়ে যায় এবং পুনরায় ধর্ষণ করে। এদিকে, রাত হয়ে যাওয়ার পরেও মেয়ে বাড়িতে ফিরছে না দেখে পরিবারের লোকজন যখন ফোন করেন, তখন সেই ফোন তোলে অন্যতম অভিযুক্ত স্বনাম। মেয়েটির পরিবারকে জানায়, হঠাৎ সে অসুস্থ হয়ে পড়েছে। পরে সেখান থেকে নির্যাতিতার পরিবার ওই নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে স্থানান্তরিত করা হয়  শক্তিনগর জেলা হাসপাতালে। বৃহস্পতিবার হাঁসখালি থানাপাঁচ অভিযুক্তকেগ্রেপ্তার করে। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে রানাঘাট জেলা পুলিসের একাধিক কর্তাকে ফোন করা হলেও তাঁরা ফোন তোলেননি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ