Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসের ‘প্রয়াসে’ ৪৬০ জন ফিরে পেলেন মোবাইল

পুলিসের ‘প্রয়াসে’ সোমবার ৪৬০জন নিজের হারানো ও চুরি যাওয়া মোবাইল ফেরত পেলেন। মুর্শিদাবাদ পুলিস জেলার বিভিন্ন থানার পুলিস আধিকারিকরা আসল উপভোক্তাদের হাতে মোবাইলগুলি তুলে দেন।

পুলিসের ‘প্রয়াসে’ ৪৬০ জন ফিরে পেলেন মোবাইল
  • ১৪ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পুলিসের ‘প্রয়াসে’ সোমবার ৪৬০জন নিজের হারানো ও চুরি যাওয়া মোবাইল ফেরত পেলেন। মুর্শিদাবাদ পুলিস জেলার বিভিন্ন থানার পুলিস আধিকারিকরা আসল উপভোক্তাদের হাতে মোবাইলগুলি তুলে দেন। হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। জেলার মধ্যে সবথেকে বেশি বহরমপুর থানায় ৯৩টি মোবাইল ফেরানো হয়েছে। জেলার পুলিস সুপার কুমার সানি রাজ বলেন, এদিন অপারেশন ‘প্রয়াসে’র মাধ্যমে ৪৬০টি মোবাইল আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ পেলেই আমরা সঙ্গে সঙ্গে গুরুত্ব দিয়ে সেগুলি খুঁজে বের করি। প্রতিটি থানায় একটি পুলিসের টিম এই কাজ করে। মোবাইল উদ্ধারের নির্দিষ্ট সময় পর একসঙ্গে উপভোক্তাদের হাতে তা তুলে দেওয়া হয়। 

Advertisement

বহরমপুরের ডিএসপি (ডিঅ্যান্ডটি) সুশান্ত রাজবংশী বলেন, মোবাইল হারিয়ে গেলে মানুষজনকে হতাশ হতে বারণ করব। নিজের মোবাইলটি সম্পর্কে যথাযথ বিবরণ দিয়ে যে কোনও থানায় অভিযোগ জানালেই হবে। মোবাইল কেনার পর বাক্স ও বিল ফেলে দিলে হবে না। সেগুলির বিবরণ পেলে আমাদের মোবাইল খুঁজতে সুবিধা হয়। বহরমপুরের কলেজ ছাত্রী বনানী ঘোষ বলেন, বাসে যাতায়াত করি। ব্যাগের ভিতরে ফোন রেখেছিলাম। নেমে দেখি ফোন চুরি হয়ে গিয়েছে। বহরমপুর থানায় অভিযোগ জানিয়েছিলাম। তারপর প্রায় ন’মাস পেরেয়ে যায়। ফোন ফিরে পাব, তা আশা করিনি। এদিন ফোন ফিরে পেয়ে খুবই ভালো লাগছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ