নয়াদিল্লি: রবিবার সংসদে পেশ হওয়া সাধারণ বাজেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জন্য ৪ হাজার ৫৫১.৯৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রসারভারতীর কর্মীদের বেতন ও পেনশন সহ অন্যান্য খরচে বরাদ্দ হয়েছে ২ হাজার ২৯১.৮৮ কোটি টাকা। এছাড়াও অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস ও গেমিংয়ে প্রতিভার বিকাশ এবং কমিউনিটি রেডিওতে সহায়তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে।



