Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশে ফেরার আগেই ধৃত ৪৫

স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ৪৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করলেন বিএসএফ জওয়ানরা।

বাংলাদেশে ফেরার আগেই ধৃত ৪৫
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ৪৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করলেন বিএসএফ জওয়ানরা। শুক্রবার গভীর রাতে স্বরূপনগর সীমান্তের হাকিমপুর, বিথারি এবং তারালি সীমান্ত দিয়ে ৪৫ জন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করছিলেন। তখন ১৪৩ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফের জওয়ানরা তাঁদের আটক করেন। জিজ্ঞাসাবাদের সময়ে তাঁরা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে তাঁদের গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেন জওয়ানরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাংলাদেশিরা বেশ কয়েক বছর আগে অবৈধভাবে প্রবেশ করে এদেশের নানা জায়গায় কাজকর্ম করতে শুরু করেন। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ‘এসআইআর’ চালু হতেই ভয় পেয়ে তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। কীভাবে তাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে এতদিন থাকলেন, তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ