Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আগুনে পুড়েছে ৪ হাজার ইভিএম, কমিশনকে রিপোর্ট জেলা প্রশাসনের

প্রায় চার হাজার ইভিএম আগুনে পুড়ে নষ্ট হয়েছে।

আগুনে পুড়েছে  ৪ হাজার ইভিএম, কমিশনকে রিপোর্ট জেলা প্রশাসনের
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রায় চার হাজার ইভিএম আগুনে পুড়ে নষ্ট হয়েছে। এর মধ্যে কিছু আলিপুর মহকুমার কয়েকটি বিধানসভার ভোটে ব্যবহার করা হয়েছিল আর বাকি ছিল রিজার্ভ ইভিএম। অর্থাৎ, সেগুলি ব্যবহার হয়নি। আলিপুরে জেলা পরিষদ ভবনের আগুনে ইভিএম পুড়ে যাওয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে এমনই রিপোর্ট পাঠাল জেলা প্রশাসন। মেশিনের তথ্য কিছু আর পাওয়া যাবে না। তবে যেসব ইভিএম ভোটের জন্য ব্যবহৃত হয়েছিল, সেগুলির কাগজে কলমে তথ্য রয়েছে। তাছাড়া ভিভি প্যাট যেহেতু অক্ষত রয়েছে, ফলে সেগুলির স্লিপ নথি হিসাবে রেখে দেওয়া হবে। যদিও ভোটের পর নির্দিষ্ট করে যে সময়ের মধ্যে মামলা করা যায় সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। এদিকে, এখনও জেলা পরিষদ বিল্ডিং ব্যবহারের ছাড়পত্র মেলেনি। ফলে সেখানে থাকা যাবতীয় অফিস ছড়িয়ে ছিটিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। জেলা সভাধিপতি থেকে কর্মাধ্যক্ষদের স্থায়ী ঠিকানা হয়নি। দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল বলেন, একটা ঘরের ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে সেটা প্রস্তুত হয়ে যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ