Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর ও খড়গ্রামে মাটি বোঝাই ৪টি ট্রাক্টর আটক

বহরমপুর ও খড়গ্রামে মাটি বোঝাই ৪টি ট্রাক্টর আটক
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জেলাজুড়ে ট্রাক্টরে অবৈধভাবে মাটি পাচার চলছে। বহরমপুর থেকে খড়গ্রাম সর্বত্রই মাটি মাফিয়াদের দাপট অব্যাহত। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে, মাটি বোঝাই একটি ট্রাক্টর আটক করে পুলিস। ভাকুড়ির গ্যাস গোডাউনের ধারে একটি নিচু জায়গা ভরাট করা হচ্ছিল বলে জানা গিয়েছে। একাধিক ট্রাক্টর এই মাটি ভরাটের কাজ করলেও পুলিস একটি ট্রাক্টর আটক করেছে। 

Advertisement

অপরদিকে খড়গ্রাম থানার পুলিস তিনটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করেছে। জানা গিয়েছে, এদিন খবর পেয়ে খড়গ্রামের উপলাই ক্যানেল মোড়ে পুলিস অভিযান চালায়। সেখান থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানা এলাকায়। ধৃতরা অবৈধভাবে মাটি কেটে পাচার করছিল বলে দাবি পুলিসের। ধৃতরা মাটি পরিবহণের কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। তারপরই পুলিস তাদের গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, এদিন অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তিনটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ