ভোপাল: ১৮ মাস আগেই তাঁর ‘শেষকৃত্য’ সম্পন্ন করেছেন পরিবারের লোকজন। তাঁকে ‘খুনের’ অভিযোগে জেলও খাটছেন চার ‘অভিযুক্ত’। এরইমধ্যে আচমকাই গ্রামে ফিরলেন ললিতা বাই নামে ওই ‘মৃত’ মহিলা। মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগে গ্রামে ফেরেন ললিতা। তাঁকে জীবিত দেখে চমকে যান স্থানীয়রা। ললিতার বাবা রমেশ নানুরাম বাঞ্ছাদার মুখে তো কথা সরছিল না। বছর দেড়েক আগে একটি মৃতদেহকে নিজের মেয়ে হিসেবে শনাক্ত করেছিলেন তিনি। ওই মৃতদেহে ললিতার মতোই ট্যাটু, পায়ে কালো সুতো বাঁধা ছিল। এরপর মেয়ের শেষকৃত্য করেন তাঁরা। খুনের মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে ইমরান, শাহরুখ, সোনু ও ইজাজ নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিস। তাদের জেলে পাঠানো হয়।



