Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের আধুনিকতম বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৪, জখম প্রায় ৫০০

ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী রইল ইরানের অন্যতম ব্যস্ত বন্দর। আজ শনিবার দুপুরে দক্ষিণ ইরানের আব্বাস বন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে উড়তে দেখা যায় আগুনের কুণ্ডলি।

ইরানের আধুনিকতম বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৪, জখম প্রায় ৫০০
  • ২৬ এপ্রিল, ২০২৫ ২০:০৪
Prefer us on Google

তেহরান: ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী রইল ইরানের অন্যতম ব্যস্ত বন্দর।  আজ শনিবার দুপুরে দক্ষিণ ইরানের আব্বাস বন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে উড়তে দেখা যায় আগুনের কুণ্ডলি। সন্দেহ করা হচ্ছে রাসায়নিক বিস্ফোরণের জেরেই এই বিপত্তি ঘটেছে। ইরানের এক সরকারি আধিকারিক সূত্রে খবর, শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। জখম হয়েছেন আরও ৫১৮ জন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, কনটেইনারে রাখা রাসায়নিকের জেরেই এই বিস্ফোরণ ঘটে। তবে মূল কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত। আপাতত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।

বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলি উপরের দিকে উঠছে। বিস্ফোরণের পর ইরানের কাস্টমস বিভাগ ওই বন্দর থেকে রপ্তানি এবং ট্রানজিট চালান পাঠানো বন্ধ করা নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ