Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হানায় হত ৪, জখম ১০

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের তাণ্ডব। এবার একটি পারিবারিক অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলি চালালো বন্দুকবাজরা। যার ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল চারজনের।

ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হানায় হত ৪, জখম ১০
  • ৩০ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

ওয়াশিংটন ৩০ নভেম্বর: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের তাণ্ডব। এবার একটি পারিবারিক অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলি চালালো বন্দুকবাজরা। যার ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল চারজনের। জখম ১০। আজ, রবিবার (স্থানীয় সময়) ঘটনাটি ঘটেছে উত্তর ক্যালিফোর্নিয়ার স্টকটনে একটি ব্যাঙ্কোয়েট হলে। মার্কিন পুলিশ সূত্রে খবর, ওই ব্যাঙ্কোয়েট হলে একটি শিশুর জন্মদিনের পার্টি ছিল। সেই কারণে প্রচুর লোকের জমায়েত হয়।

Advertisement

সেই জমায়েতেই গুলি চালায় বন্দুকবাজ। মৃত ও জখমদের মধ্যে রয়েছে শিশু ও তাদের বাবা-মা’রাই। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বন্দুকবাজের খোঁজ চলছে। এই হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও এই ঘটনার পিছনে কোনও একজন নয়, একাধিক বন্দুকবাজ যুক্ত বলে অনুমান পুলিশের। তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ