Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বধূহত্যার মামলায় নির্দোষ স্বামী সহ ৪, ১৩ বছর পর মুক্তি

১৩ বছর পর বধূহত্যার মামলায় স্বামী সহ সব অভিযুক্তকেই মুক্তি দিল আদালত। বুধবার শ্রীরামপুরের এডিজে আদালতের বিচারক রত্না রায় উত্তরপাড়ার এক বধূহত্যার মামলার এই রায় দিয়েছেন।

বধূহত্যার মামলায় নির্দোষ স্বামী সহ ৪, ১৩ বছর পর মুক্তি
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ১৩ বছর পর বধূহত্যার মামলায় স্বামী সহ সব অভিযুক্তকেই মুক্তি দিল আদালত। বুধবার শ্রীরামপুরের এডিজে আদালতের বিচারক রত্না রায় উত্তরপাড়ার এক বধূহত্যার মামলার এই রায় দিয়েছেন। অভিযুক্তদের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ২০১২ সালে উত্তরপাড়ার গৃহবধূ সুস্মিতা সিং মারা যান। ওই ঘটনায় তাঁর স্বামী সন্তোষ সিং, শাশুড়ি লীলাবতী দেবী, তাঁর মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে বিষ খাইয়ে খুনের অভিযোগ দায়ের করেছিলেন মৃতার বাবা বিহারের বাসিন্দা অশোক সিং। পরবর্তী পর্যায়ে তদন্তে দেখা যায়, মৃতার শরীরে বিষের উপস্থিতি নেই। এই প্রেক্ষিতে বুধবার বিচারক রত্না রায় তাঁর রায়ে চারজনকে নির্দোষ ঘোষণা করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ