Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় ৪ মহিলার মৃত্যু

আজ, শনিবার সকালে হাসিমারা-জয়গাঁ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল চারজন মহিলা চা শ্রমিকের।

এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় ৪ মহিলার মৃত্যু
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আজ, শনিবার সকালে হাসিমারা-জয়গাঁ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল চারজন মহিলা চা শ্রমিকের। জখম হয়েছেন আরো তিনজন। হতাহতরা সকলেই ভার্নাবাড়ি চা বাগানের বাসিন্দা। বর্তমানে ভার্নাবাড়ি চা বাগানটি বন্ধ। সেই জন্য অস্থায়ী শ্রমিক হিসাবে ওই মহিলারা বিচ চা বাগানে আজ সকাল ৭টা নাগাদ কাজে যাচ্ছিলেন। তাঁরা সকলেই সাইকেলে করে যাচ্ছিলেন। এরপর হাসিমারার কাছে হাইওয়ে সড়কের ১০ নম্বর এলাকায় দুর্ঘটনাটি  ঘটে।

Advertisement

হাসিমারা থেকে জয়গাঁমুখী একটি গাড়ি প্রচণ্ড গতিতে এসে সাতজন মহিলা শ্রমিককে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার মহিলা শ্রমিকের। জখম তিন মহিলার মধ্যে একজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দু’জন আহত মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এখনও হতাহতদের নাম জানতে পারেনি। পরে ঘাতক গাড়িটি জয়গাঁর জিএসটি মোড়ে ধরা পড়ে। অন্যদিকে, দুর্ঘটনার পরই ঘাতক গাড়ির চালকের কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে পুলিশ।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ