Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রড পিকে তুষারধসে মৃত ৪, নিখোঁজ নেপালি পর্বতারোহী

বৃহস্পতিবার পাকিস্তানে কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে (৮,০৪৭ মিটার) ভয়াবহ তুষারধস। তার কবলে পড়েই নিখোঁজ নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা ওরফে নিমস দাই সহ মোট দশজন।

ব্রড পিকে তুষারধসে মৃত ৪, নিখোঁজ নেপালি পর্বতারোহী
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: বৃহস্পতিবার পাকিস্তানে কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে (৮,০৪৭ মিটার) ভয়াবহ তুষারধস। তার কবলে পড়েই নিখোঁজ নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা ওরফে নিমস দাই সহ মোট দশজন। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। এপর্যন্ত মোট চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওমানের নাধিরা আল হারথি ও নেপালের পুর বাহাদুর গুরুংকে শনাক্ত করেছে পাকিস্তানের আলপাইন ক্লাব। বাকি দু’জনের নাম পরিচয় জানা যায়নি। সেনার হেলিকপ্টার নিয়ে আরও ছ’জনের খোঁজ চলছে। নির্মল পুরজা এখনও বেঁচে আছেন কি না, তা নিয়েও রহস্য তৈরি হয়েছে। তবে পরের দিকে নির্মলের জিপিএস ট্র্যাকারে বারবার স্থান পরিবর্তনের সংকেত মিলেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সামিট অভিযানের সময় ক্যাম্প ২ থেকে ক্যাম্প ৩-এর দিকে ওঠার পথে হঠাৎ তুষার ঝড় শুরু হয়। তারপরই নিখোঁজ হয়ে যান পর্বতারোহীরা। এই অভিযাত্রী দলে নির্মল পুরজার নেতৃত্বে ৫ জন নেপালি পর্বতারোহী, ১ জন পাকিস্তানি, ওমান, চীন ও আমেরিকার ১ জন করে পর্বতারোহী ছিলেন। আর একজনের পরিচয় জানা যায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ