Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ি চুরি চক্রের ৪ দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার ৭ মিনি ট্রাক

চুরি যাওয়া সাতটি মিনি ট্রাক উদ্ধার করল বারাকপুর পুলিস কমিশনারেট।

গাড়ি চুরি চক্রের ৪ দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার ৭ মিনি ট্রাক
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: চুরি যাওয়া সাতটি মিনি ট্রাক উদ্ধার করল বারাকপুর পুলিস কমিশনারেট। সেইসঙ্গে গাড়ি চুরির অভিযোগে আন্তঃরাজ্য গাড়ি চুরি চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ এক সাংবাদিক সম্মেলনে জানান, গত ১৪ জুলাই ভোরে মুরাগাছা মোড় থেকে মালদহের বাসিন্দা আতর শেখকে গ্রেপ্তার করে ঘোলা থানার পুলিস। ওই ব্যক্তি একটি লাল রঙের সুমো গাড়িতে বসেছিল। তাকে দেখে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রঙ্গা থানা এলাকা থেকে দু’জনকে পাকড়াও করা হয়। তারা হল রামপ্রসাদ সাহা ও অমিত সাহা। এছাড়াও মোহনপুর থানা এলাকার সামসুদ্দিন শেখ ওরফে মাসুদ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  ডিসি সেন্ট্রাল জানান, চুরি যাওয়া সাতটি মিনি ট্রাক গাড়ি উদ্ধার করা হয়েছে। এই গাড়িগুলি নিমতা, বাসুদেবপুর, মোহনপুর, খড়দহ, নিউ বারাকপুর ও বাগুইআটি থানা এলাকার। উদ্ধার হওয়া গাড়িগুলির মধ্যে তিনটির নম্বর প্লেট পাল্টে ফেলা হয়েছিল। অন্য তিনটিতে নম্বর প্লেট ছিল না। সব মিলিয়ে মোট দশটি গাড়ি চুরির অভিযোগ রয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ