Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্লার্কশিপ পরীক্ষায় ৩১৮ প্রার্থী বাতিল

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ক্লার্কশিপ পরীক্ষায় ৩১৮ জন পরীক্ষার্থীকে বাতিল করা হয়েছে ওএমআর শিটে গোলমাল থাকার জন্য।

ক্লার্কশিপ পরীক্ষায় ৩১৮ প্রার্থী বাতিল
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ক্লার্কশিপ পরীক্ষায় ৩১৮ জন পরীক্ষার্থীকে বাতিল করা হয়েছে ওএমআর শিটে গোলমাল থাকার জন্য। পিএসসি বিজ্ঞপ্তি জারি করে ওই পরীক্ষার্থীদের রোল নম্বর উল্লেখ করে ওএমআর শিটে কি ধরনের গোলমাল থাকার জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে, তা জানিয়ে দিয়েছে। অন্যদিকে, পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনের জন্য ১৯ জন পরীক্ষার্থীকে বাতিল করার পাশপাশি তাঁদের ২ বছরের জন্য পরীক্ষায় বসা নিষিদ্ধ করেছে পিএসসি। ওই প্রার্থীরা যেখানে পরীক্ষা বসেছিলেন সেখানকার ইনচার্জ রিপোর্ট দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে পরীক্ষা কমিটি ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষার প্রথম পর্বের পরীক্ষা গত বছরের ১৬ ও ১৭ নভেম্বর নেওয়া হয়। প্রথম পর্বে ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হয়েছিল। ওএমআর শিটে প্রশ্নপত্রের বুকলেটের ক্রমিক সংখ্যা না লেখা, লিখলেও সেখানে গরমিল থাকা, ওএমআর শিটে পরীক্ষার্থীর সই না থাকা প্রভৃতি কারণে ৩১৯ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রথম পর্বের ক্লার্কশিপ পরীক্ষায় ৮৯ হাজার ৮২১ জন সফল হয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ