Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রেমের ৩০ বসন্ত

ট্রেন ছাড়তে বেশি দেরি নেই। স্টেশনে দৌড়চ্ছে তরুণ-তরুণী। লক্ষ্য ইউরোপ সফর। একজন বাবার কথা রাখতে। বাবার অপূর্ণ ইচ্ছাকে পূরণ করতে।

প্রেমের ৩০ বসন্ত
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ট্রেন ছাড়তে বেশি দেরি নেই। স্টেশনে দৌড়চ্ছে তরুণ-তরুণী। লক্ষ্য ইউরোপ সফর। একজন বাবার কথা রাখতে। বাবার অপূর্ণ ইচ্ছাকে পূরণ করতে। অপরজন একমাসের জন্য জীবনকে উপভোগ করতে যাচ্ছে। ট্রেনে উঠে পড়ে তরুণ। ভিতরে ঢোকার আগে সেই তরুণীকে ছুটতে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ওই হাত সম্বল করেই লাফিয়ে ট্রেনে ওঠে তরুণী। তাদের প্রথম দেখা এভাবেই। শুরু হয় রাজ-সিমরনের গল্প। বন্ধুত্ব, প্রেম, নির্ভেজাল ভালোবাসার গল্প। শাহরুখ খান-কাজল জুটির সবচেয়ে আলোচিত, ব্যবসাসফল সিনেমার গল্প। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। দেখতে দেখতে যে সিনেমা কাটিয়ে ফেলল ৩০টা বছর! 

Advertisement

১৯৯৫ সালের ২০ অক্টোবর। ‘দিলওয়ালে...’ হাত ধরে পরিচালনায় হাতেখড়ি যশ চোপড়ার পুত্র আদিত্য চোপড়ার। ৩০ বছর পরও এই ছবি নতুন। ‘মনেই হচ্ছে না যে ৩০টা বছর কেটে গেল! রাজ চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বের নানা প্রান্তের মানুষের ভালোবাসা পেয়েছি। সত্যিই আমি কৃতজ্ঞ সকলের কাছে’, সোমবার এই ভাষাতেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে পর্দার ‘সিমরন’ তথা কাজল লিখেছেন, ‘সিমরন আমার জীবনের এমন এক অধ্যায়, যা কখনও শেষ হতেই পারে না। যেভাবে বিশ্বব্যাপী দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে ছবিটি, তা অভাবনীয়।’ 
রাজের ম্যান্ডোলিনের সুরে সিমরনের ছুটে যাওয়া। শ্বশুরবাড়ি থেকে প্রেমিকাকে ‘জয়’ করে আনা... যেন প্রেমের নতুন সংজ্ঞা লিখেছিল ‘ডিডিএলজে’। পরিচালক বুঝিয়েছিলেন, লড়াই শেষে ভালোবাসার জয় হবেই। সেই ভালোবাসার ডানায় ভর করেই ‘ডিডিএলজে’ পেরিয়ে গেল ৩০টা বসন্ত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ