Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহ শাখায় আজ-কাল বাতিল ৩০টি লোকাল ট্রেন

দমদম জংশন স্টেশনে ডাউন মেইন লাইনে জরুরি সংস্কার কাজ হবে। সেই সূত্রে আজ শনিবার রাত ১০টা ৫০ মিনিট থেকে ররিবার ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত টানা ৭ ঘণ্টা সংশ্লিষ্ট লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে।

শিয়ালদহ শাখায় আজ-কাল  বাতিল ৩০টি লোকাল ট্রেন
  • ২১ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম জংশন স্টেশনে ডাউন মেইন লাইনে জরুরি সংস্কার কাজ হবে। সেই সূত্রে আজ শনিবার রাত ১০টা ৫০ মিনিট থেকে ররিবার ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত টানা ৭ ঘণ্টা সংশ্লিষ্ট লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। ফলে এইসময়ে গুরুত্বপূর্ণ এই শাখায় আজ রাত থেকে আগামী কাল ভোর পর্যন্ত ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। আজ বাতিল ট্রেনগুলির নম্বর হল, শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউনে) ৩৩৮৬১, ৩৩৮৬৩, ৩৩৮৫৮, ৩৩৮৬০। শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউনে) ৩২২৪৭, ৩২২৪৯, ৩২২৫০, ৩২২৫২। শিয়ালদহ-বারুইপাড়া (আপ-ডাউনে) (আপ-ডাউনে) ৩২৪১৩, ৩২৪১৪। আগামী কাল বাতিল লোকালগুলির নম্বর হল, শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউনে) ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬। শিয়ালদহ-বনগাঁ (আপ-ডাউনে) ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৬, ৩৩৮২২। শিয়ালদহ-হাসনাবাদ (আপ-ডাউনে) ৩৩৫১১, ৩৩৫১২। শিয়ালদহ-বারাসত (আপ) ৩৩৪৩১। শিয়ালদহ-নৈহাটি (আপ-ডাউনে) ৩১৪১১, ৩১৪১২। শিয়ালদহ-হাবরা (আপ-ডাউনে) ৩৩৬৫১, ৩৩৬৫২। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ-ডাউনে) ৩১৩১১, ৩১৩১২। শিয়ালদহ-দত্তপুকুর (ডাউন) ৩৩৬১২। এছাড়াও রেলের এই গুরুত্বপূর্ণ কাজ চলাকালীন একাধিক দূরপাল্লার ট্রেন যাত্রাপথে এই লাইন এড়িয়ে চলবে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ