Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৪ হাজার টাকার তোলাবাজি, দু’দশক পর ৩ বছরের কারাদণ্ড

কারখানায় ঢুকে মালিককে হুমকি দিয়ে চার হাজার টাকা তোলাবাজির অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সে ঘটনার ২০ বছর পর অভিযুক্ত পাপ্পু জয়সওয়াল নামে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ডের আদেশ দিল আদালত।

৪ হাজার টাকার তোলাবাজি, দু’দশক পর ৩ বছরের কারাদণ্ড
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারখানায় ঢুকে মালিককে হুমকি দিয়ে চার হাজার টাকা তোলাবাজির অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সে ঘটনার ২০ বছর পর অভিযুক্ত পাপ্পু জয়সওয়াল নামে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ডের আদেশ দিল আদালত। ব্যাঙ্কশাল কোর্টের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বিজয়িতা দে সম্প্রতি ওই আদেশ দেন। সাজার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের হাজতবাসের নির্দেশ। অভিযোগকারী কারখানা মালিকের আইনজীবী শ্যামল মণ্ডল শনিবার জানান, ২০০৫ সালে ঘটনাটি ঘটে গিরিশ পার্ক থানার রবীন্দ্র সরণি এলাকায়। তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়। পুলিস অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে। তদন্ত শেষে ২০০৬ সালের ১৮ আগস্ট ব্যাঙ্কশাল কোর্টে চার্জশিট পেশ করে। পরে ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন করে শুরু হয় মূল মামলার বিচার। 

Advertisement

মামলায় ছ’জন সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক জামিনে মুক্ত থাকা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। মামলা নিষ্পত্তিতে কেন এত সময় লাগল? সরকারি কৌঁসুলি মৃন্ময় মিত্র জানান, নানা আইনি গেরোর কারণেই এই মামলা নিষ্পত্তি হতে এত দীর্ঘ সময় লাগল। তবে দেরিতে হলেও অপরাধী সাজাপ্রাপ্ত হয়েছে এটাই স্বস্তির বিষয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ