Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নকল আগ্নেয়াস্ত্র ও একাধিক ধারাল অস্ত্র সহ ধৃত ৩ দুষ্কৃতী

নকল আগ্নেয়াস্ত্র নিয়ে লুটপাটের পরিকল্পনা ভেস্তে দিল পুলিস। নকল আগ্নেয়াস্ত্র ও একাধিক ধারাল অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিস।

নকল আগ্নেয়াস্ত্র ও একাধিক ধারাল অস্ত্র সহ ধৃত ৩ দুষ্কৃতী
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নকল আগ্নেয়াস্ত্র নিয়ে লুটপাটের পরিকল্পনা ভেস্তে দিল পুলিস। নকল আগ্নেয়াস্ত্র ও একাধিক ধারাল অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিস। ধৃতদের নাম জয়ন্ত রায়,শিবু দাস এবং দীপঙ্কর ভক্ত। তাদের বাড়ি ফুলবাড়ির একাধিক এলাকায়। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দাতে ৩৪নম্বর ওয়ার্ডের দারুভাটি সংলগ্ন একটি সরকারি পার্কে নকল পিস্তল, রড, বেসবল ব্যাট, টর্চ সহ বেশ কিছু ধারালো অস্ত্র নিয়ে অসাধু কাজের ছক কষছিল ১০ থেকে ১২ জনের একটি দুস্কৃতী দল। এই খবর পেয়ে এনজেপি থানার পুলিস অভিযান চালিয়ে তিন জনকে হাতেনাতে ধরে ফেলে। তবে বাকিরা পালিয়ে যায়। 
পুলিস জানিয়েছে, দুস্কৃতী দলটি নকল পিস্তল দেখিয়ে ছিনতাই বা ডাকাতির পরিকল্পনা করেছিল। ধৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে পুলিস জানিয়েছে। রবিবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। নিউ জলপাইগুড়ি থানা এলাকায় একাধিক জায়গায় ছিনতাই, চুরি, মতো ঘটনা ঘটছে। এই ধরনের দুষ্কৃতী দল এই ঘটনাগুলোর পেছনে রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিস। একাধিক এলাকায় ফাঁকা জায়গায় রাতে অন্ধকারে একজোট হয়ে বসে দুষ্কৃতী দল একাধিক পরিকল্পনা ছক করে। এই বিষয়ে কোনও তথ্য পেলে সরাসরি পুলিসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্তারা। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা একটি দুষ্কৃতী দল ধরতে সক্ষম হয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ