Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাদা পোশাকে ওঁত পেতে পুলিস, গাঁজা ও জালনোটসহ পাকড়াও ৩

সাদা পোশাকে ওঁত পেতে পুলিস, গাঁজা ও জালনোটসহ পাকড়াও ৩
  • ১৫ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, কোচবিহার: ফের কোচবিহার থেকে পাকড়াও গাঁজা ও জালনোট। শনিবার সকালে সাড়ে ১০ কেজি গাঁজা ও ১২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করল শামুকতলা থানার পুলিস। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মহিলা সহ তিন জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

Advertisement

পুলিস সূত্রে খবর, ধৃতরা হল মমতা দত্ত, সাইদুল মিঞা ও নূর ইসলাম। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশ সীমান্তে কোচবিহারের চৌধুরীহাট এলাকায়। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শামুকতলা থানা এলাকার অসমগামী  ৩১ -সি জাতীয় সড়কের হলদিবাড়ি মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিস জানিয়েছে, ধৃতরা চৌধুরীহাট থেকে টোটোতে করে ওই গাঁজা ও জাল নোট নিয়ে সলসলাবাড়ি ও মাঝেরডাবরী হয়ে আলিপুরদুয়ার রেল জংশনের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হলদিবাড়ি চৌপথিতে সাদা পোশাকে তৈরি ছিল পুলিস। টোটোটি আসতেই বমালসমেত অভিযুক্তদের পাকড়াও করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ