Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চড়া সুদের টোপ দিয়ে ২৪ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩

বুধবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক ১৩ জুন পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।

চড়া সুদের টোপ দিয়ে ২৪ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শেক্সপিয়র সরণি থানা মঙ্গলবার তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক ১৩ জুন পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

ধৃতদের তরফে আদালতে জামিনের আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি তার আপত্তি জানান। তিনি বলেন, অভিযুক্তরা কাগজ কলমে সংস্থা খুলে বিভিন্ন আমানতকারীর কাছে চড়া সুদের কথা বলে টাকা লগ্নি করার কথা বলতেন। সেই ফাঁদে পা দেন শহরের কয়েকজন ব্যক্তি। নির্দিষ্ট সময় পার হওয়ার পর লগ্নিকারীরা টাকা ফেরৎ চান। তখনই অভিযুক্তরা যোগাযোগ বন্ধ করে দেন। মোবাইল ফোনের 
সিম বদল করে ফেলেন। পুলিসে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজত 
থেকে উদ্ধার হয় কিছু কাগজপত্র। তা খতিয়ে দেখার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেও খোঁজখবর নিচ্ছে 
পুলিস। সরকারি কৌঁসুলি এদিন আদালতে বলেন, প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, এই ঘটনার পিছনে একটি চক্র রয়েছে। তার খোঁজে চলছে তল্লাশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ