Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের ২৯ সদস্য

মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯জন সদস্য নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বর্তমান সম্পাদক উত্তম বসাক, সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ অন্যরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন মালদহ  মার্চেন্টস চেম্বার অব কমার্সের ২৯ সদস্য
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯জন সদস্য নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচিত সদস্যদের  শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বর্তমান সম্পাদক উত্তম বসাক, সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ অন্যরা। আগামী ১৪ জুন ব্যবসায়ী সংগঠনটির অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম) রয়েছে। সেদিন নির্বাচিত নতুন সদস্যদের সঙ্গে জেলার ব্যবসায়ীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। পরবর্তীতে ওই সংগঠনের আগামী তিন বছরের সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষর নাম জানিয়ে দেওয়া হবে। 

Advertisement

জানা গিয়েছে, ২০২৫-২০২৮ সাল পর্যন্ত ব্যবসায়ী সংগঠনটি পরিচালনার জন্য নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। গত ২৬ থেকে ২৮ মে’র মধ্যে নির্বাচনে নমিনেশন তোলা এবং জমা দেওয়ার তারিখ ছিল। ২৯ জন নমিনেশন জমা করেন। তাঁদের বিপক্ষে কেউ নমিনেশন জমা দেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ক্রুটিনি হয়। কেউ নমিনেশন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯জন সদস্য নির্বাচিত হন বলে দাবি। মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, আমাদের অতীতের তিনবছরের কাজ দেখে ব্যবসায়ীরা খুশি। সবাই আমাদের প্রতি আস্থা রেখেছেন। সেজন্য বিরোধীরা কেউ নমিনেশন জমা দেয়নি। ব্যবসায়ীদের আশীর্বাদ নিয়ে ২৯জন কাজ করবেন। জেলা প্রশাসন, পুলিস প্রশাসন, পুরসভা সহ বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের বিভিন্ন অসুবিধা মুখ্যমন্ত্রী সমাধান করে দিয়েছেন। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। 
সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, সংগঠন যেভাবে অতীতে ব্যবসায়ীদের পাশে ছিল, আগামীদিনেও সুখে-দুঃখে একইভাবে পাশে থাকবে। ২৯ জনের মধ্যে হিমঘর, আম, রাইস মিলের ব্যবসায়ীরা রয়েছেন। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ