নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় স্বস্তিতে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হাইকোর্টে গ্রহণযোগ্য নয় বলে বুধবার রায়ে জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টের রায়ের কিছু অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। কিছু অংশ বহাল এবং খারিজ হয়েছে। তাই সুপ্রিম কোর্ট ওই মামলা শুনবে।



