নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলের জরুরি সংস্কার কাজের জন্য আজ শনিবার শিয়ালদহ মেইন লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। মূলত কল্যাণী স্টেশনে একগুচ্ছ কাজ হওয়ার কথা। সেকারণে আজ রাত সাড়ে ১০টা থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত স্টেশনের ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। টানা সাত ঘণ্টা কাজ চলবে। এই কাজের জন্য ২৫টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। এই আজ ও কাল বাতিল হওয়া ট্রেনের নম্বর হল— শিয়ালদহ-রানাঘাট (আপ-ডাউন) ৩১৬২৯, ৩১৬৩১, ৬৩১১১, ৩১৬৩২, ৩১৬৩৪, ৩১৬১১ এবং ৩১৬১২। শিয়ালদহ-শান্তিপুর (আপ-ডাউন) ৩১৫৩৯, ৩১৫৪১, ৩১৫৩৮, ৩১৫৪২, ৩১৫১১, ৩১৫১২। শিয়ালদহ-কৃষ্ণনগর (আপ-ডাউন) ৩১৮৪১, ৩১৮৪৪, ৩১৮১১, ৩১৮১২। শিয়ালদহ-গেঁদে (আপ-ডাউন) ৩১৯২৯, ৩১৯২৮, ৩১৯১১ এবং ৩১৯১২। কল্যাণী সীমান্ত-নৈহাটি (ডাউন) ৩১১৯২। শিয়ালদহ-লালগোলা (আপ-ডাউন) ৩৩৪৩১ এবং ৩৩৪৩২।
এছাড়া ১ নভেম্বর রবিবার শিয়ালদহ-লালগোলা আপ ট্রেনটি এক ঘণ্টা দেরিতে ছাড়বে। ট্রেনটি লালগোলার বদলে কাঁচরাপাড়ায় যাত্রা শেষ করবে। আজ শনিবার লালগোলা-শিয়ালদহ (ডাউন) ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট পর্যন্ত চলবে। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত (আপ-ডাউন) ট্রেন দু’টি শনিবার-রবিবার নৈহাটি পর্যন্ত চলাচল করবে। পাশাপাশি ডাউন কল্যাণী সীমান্ত (৩১৩১২, ৩১৩১৪) ট্রেন দু’টি আগামীকাল রবিবার কল্যাণী সীমান্ত স্টেশনের পরিবর্তে নৈহাটি থেকে যাত্রা শুরু করবে। রেলের দাবি, এই কাজ শেষ হলে ট্রেন পরিষেবা আরও মসৃণ হবে। যাত্রী পরিষেবার মানও বৃদ্ধি পাবে। যাত্রীদের হয়রানি কমাতেই রাতভর কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল।



