Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালে বাস দুর্ঘটনায় জখম ২৫ ভারতীয় পর্যটক

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম ২৫ ভারতীয় পর্যটক। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে নেপালের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।

নেপালে বাস দুর্ঘটনায় জখম ২৫  ভারতীয় পর্যটক
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম ২৫ ভারতীয় পর্যটক। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে নেপালের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। শুক্রবারের এই দুর্ঘটনাটি নেপালের দাং জেলার। প্রাথমিক তদন্ত অনুযায়ী, আচমকা বাসের ব্রেক ফেল করায় এই বিপত্তি। আহতদের মধ্যে ১৯ জনকে সীমান্তবর্তী উত্তরপ্রদেশের তুলসীপুরের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, ওই পর্যটকরা মূলত উত্তরপ্রদেশের লখনউ, সীতাপুর, হরদোই ও বরাবাঁকির বাসিন্দা।  কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ