Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী ২ মাসে ২ লক্ষ ৪৫ হাজার স্কুল পড়ুয়ারা পাবে ইসকনের খাবার, নন্দীগ্রামে ঘোষণা শুভেন্দু অধিকারীর

কলকাতার মতো নন্দীগ্রামেও মিড ডে মিল ইসকন পরিচালনা করবে। শুক্রবার নন্দীগ্রামে নির্বাচনি সভা থেকে আরও একবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আগামী ২ মাসে ২ লক্ষ ৪৫ হাজার  স্কুল পড়ুয়ারা পাবে ইসকনের খাবার, নন্দীগ্রামে ঘোষণা শুভেন্দু অধিকারীর
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কলকাতার মতো নন্দীগ্রামেও মিড ডে মিল ইসকন পরিচালনা করবে। শুক্রবার নন্দীগ্রামে নির্বাচনি সভা থেকে আরও একবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে নন্দীগ্রামসহ পাঁচ জায়গায় ইসকনের মাধ্যমে মিড ডে মিল পরিচালনার সরকারি অর্ডার বেরোনোর পরও তা খারিজ হয়ে গিয়েছিল। তাই ইসকনের মাধ্যমে মিড ডে মিল চালু থাকবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ইসকন পুরো নন্দীগ্রামে মিড ডে মিল পরিচালনা করবে। ‘লালবাবু’রা বলছিল, ইসকনের আহার নিরামিষ। ডিম কোথায়? তারা প্রোটিন, সাত্ত্বিক ও নিরামিষ আহার দিচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে দুদিন ডিমসিদ্ধ দেওয়া হচ্ছে। কলকাতার ৫০ হাজার পড়ুয়া এই সুবিধা পাচ্ছে। আগামী দুমাসে ২ লক্ষ ৪৫ হাজার পড়ুয়া এই সুবিধা পাবে।’

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আমার দায়িত্ব পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনা। যুবকদের কাজ দেওয়া। আদানিজি এসেছিলেন। তিনি বলেছেন, আগামী একবছরে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন। নিউটাউনে ২০০০ বেডের ‘আদানি আরোগ্য মন্দির’ তৈরি হচ্ছে। আম্বানি গোষ্ঠীও তিনবছরে ২ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করবে। কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য। পিএসসির সব পরীক্ষা চালু হয়েছে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গিয়েছে। ৪ অক্টোবর আবারও একটি পরীক্ষা আছে। পুলিশের নিয়োগে ওবিসি জট কেটেছে। ১২ হাজার কনস্টেবল নিয়োগের স্বচ্ছ মেধা তালিকা তৈরি করেছি। ১১ তারিখ নতুন পুলিশ ভাইবোনেদের হাতে নিয়োগপত্র তুলে দেব। সমস্ত নিয়ম মেনে একবছরের মধ্যে এক লক্ষ নিয়োগ করে দেখাব। 
এদিন মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনায় যোগ্য বাকিদেরও টাকা দেওয়া হবে। কেউ বঞ্চিত হবেন না। কৃষক, আইসিডিএস, আশা, প্যারাটিচার, পার্টটাইমার, সরকারি কর্মচারী, শিক্ষক, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড সকলের পাশেই সরকার দাঁড়িয়েছে। স্বাধীনতার পর এককালীন ২০ শতাংশ ডিএ আমরা ছাড়া কোনো সরকারই দিতে পারেনি। মুখ্যমন্ত্রী বলেন, চন্দ্রনাথের একটাই অপরাধ, সে আমার সহযোগী ছিল। সিবিআই সাতজনকে জেলে ঢুকিয়ে ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ করে দিয়েছে। ওই খুনে ২ কোটি টাকা পৌঁছে দেওয়ার কাজ করেছিল ‘ডায়মন্ডহারবার অ্যান্ড কোম্পানি’! ওইটুকু কাজই বাকি আছে সিবিআইয়ের।

Advertisement
সম্পর্কিত সংবাদ