বিশেষ সংবাদদাতা, রায়পুর: মাওবাদী দমন অভিযানে ফের বড় সাফল্য। ছত্তিশগড়ের সুকমা জেলায় অস্ত্র সহ আত্মসর্মপণ ২৩ জন মাওবাদীর। এরমধ্যে ১১ জন সংগঠনের শীর্ষস্তরের নেতা ও ৯ মহিলা। ধৃতদের বেশিরভাগই পিপলস লিবারেশন গেরিলা আর্মির ১ নম্বর ব্যাটালিয়নের সক্রিয় সদস্য। ধৃতদের সম্মিলিত মাথার দাম ছিল ১ কোটি ১৮ লক্ষ টাকা। সুকমায় পুলিস সুপারের অফিসে আত্মসমর্পণ করে ওই মাওবাদীরা।



