মেক্সিকো সিটি, ২ নভেম্বর : মেক্সিকোতে ছুটির দুপুরে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ। যার জের অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন অন্তত ২৩ জন। জখম আরও অন্তত ১১ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

শনিবার ‘ডে অব ডেড’-এর ছুটি ছিল মেক্সিকোতে। স্থানীয় রীতি অনুযায়ী এদিন মৃত প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানানো জানানো হয়। একে মাসের শুরু। তার মধ্যে কেনাকাটার উপরে ছিল বিশেষ ছাড়। যার ফলে ছুটির দুপুরে বহু মানুষ ভিড় করেছিলেন উত্তর-পশ্চিমে অবস্থিত হারমোসিলো শহরের একটি সুপারমার্কেটে। হঠাৎ বিস্ফোরণ। আগুনের শিখা গ্রাস করে গোটা মার্কেট। ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো ডুরাজো। এর মধ্যে কয়েকজন শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। তবে কী থেকে এই বিস্ফোরণ ঘটল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। নাশকতার সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেওয়া হয়েছে। প্রকৃত কারণ চিহ্নিত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। উৎসবের দিনে এমন বিপর্যয়ে শোকস্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম।