Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নীলগঞ্জে উদ্ধার ২০০৪ কেজি শব্দবাজি

দুর্গাপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ বারাসত জেলা পুলিশের। রবিবার দুপুরে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশি অভিযানে উদ্ধার হল প্রায় ২০০৪ কেজি নিষিদ্ধ শব্দবাজি।

নীলগঞ্জে উদ্ধার ২০০৪ কেজি শব্দবাজি
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুর্গাপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ বারাসত জেলা পুলিশের। রবিবার দুপুরে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশি অভিযানে উদ্ধার হল প্রায় ২০০৪ কেজি নিষিদ্ধ শব্দবাজি। বারাসতের এসডিপিও শুভাঙ্গী সুদর্শন কেকানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। নিয়ম মেনে উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে শব্দবাজি মজুত রাখার অভিযোগে কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Advertisement

নীলগঞ্জ, মোচপোল, নারায়ণপুর সব বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই সবুজ বাজির আড়ালে নিষিদ্ধ শব্দবাজি তৈরি করা হয় বলে অভিযোগ। দূরদূরান্ত থেকে বহু মানুষ বাজি কিনতে এই এলাকায় আসে। দুর্গাপুজোর পরেই কালীপুজো। আর কালীপুজো এলেই নিষিদ্ধ শব্দবাজির দাপট নিয়ে অভিযোগ ওঠে। এবার কিছুটা আগেই নড়েচড়ে বসল পুলিশ। শুরু হল বাজি উদ্ধারের অভিযান। বারাসতের এসডিপিও শুভাঙ্গী সুদর্শন কেকান বলেন, এদিন নারায়ণপুর সহ পাশের কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এমন অভিযান চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ