Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০০ বছরের প্রাচীন গাছ কাটা পড়ল ভাটপাড়ায়

ভাটপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শতাব্দী প্রাচীন একটি গাছ কাটার অভিযোগ উঠল। শ্যামনগর যুগের প্রতীক মাঠের পাশে এই ঘটনা ঘটেছে।

২০০ বছরের প্রাচীন গাছ কাটা পড়ল ভাটপাড়ায়
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শতাব্দী প্রাচীন একটি গাছ কাটার অভিযোগ উঠল। শ্যামনগর যুগের প্রতীক মাঠের পাশে এই ঘটনা ঘটেছে। ক্লাব কর্তৃপক্ষ গাছ কেটেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার সকালে একটি অর্জুন গাছ কেটে ফেলা হয়েছে। তা দেখতে পেয়ে চিৎকার শুরু করে এলাকার মানুষ। প্রতিবাদ জানিয়ে সরব হন কাউন্সিলারও। ঘটনাস্থলে যায় জগদ্দল থানা এবং বনদপ্তর। আধিকারিকদের দেখে যাঁরা গাছ কাটছিলেন তাঁরা পালান। সবমিলিয়ে উত্তেজনা তৈরি হয়। ক্লাবকর্তাদের বারাকপুরে বনদপ্তরে গিয়ে দেখা করার জন্য নোটিস দেন সরকারি আধিকারিকরা। কাউন্সিলার হিমাংশু সরকার বলেন, ‘বনদপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা ঠিক হয়নি। এটি ২০০ বছরের প্রাচীন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ