Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের জেল

প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির কুড়ি বছরের কারাবাসের নির্দেশ দিল চন্দননগর মহকুমা আদালত।

প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২০ বছরের জেল
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির কুড়ি বছরের কারাবাসের নির্দেশ দিল চন্দননগর মহকুমা আদালত। বুধবার ওই আদালতের বিচারক মানবেন্দ্রমোহন সরকার আসামী শিবা সাউকে দোষী সাব্যস্ত করে এই নির্দেশ দেন।আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসের একদিন হরিপালের ওই নাবালিকাকে তাঁর বাড়িতে নিয়ে যান বিবাহিত শিবা। তখন তাঁর বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে নয় বছরের ওই নাবালিকাকে তিনি ধর্ষণ করেন। রাতে নাবালিকা রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে এসে বাবা-মায়ের কাছে শিবার অপকর্মের কথা জানায়। এরপর নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাকে প্রথমে হরিপাল গ্রামীণ ও পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর ওই রাতেই নাবালিকার পরিবার হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিস ওই রাতেই শিবাকে গ্রেপ্তার করে। তারপর থেকে অভিযুক্ত শিবা জেলেই বন্দি ছিলেন।

Advertisement

সরকারি আইনজীবী অন্নপূর্ণা চক্রবর্তী বলেন, পকসো মামলায় দোষী সাব্যস্ত হতেই শিবাকে ২০ বছরের জেলের নির্দেশ দেন বিচারক। মামলায় মোট ২৬ জন সাক্ষী দেন। হুগলি গ্রামীণ পুলিসের তদন্তকারী অফিসার রাজকুমার অধিকারী তদন্ত করে ঠিক সময়েই চার্জশিট জমা দেন। তাতেই মামলার দ্রুত নিষ্পত্তি হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ