Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিটে ডেলিভারি ভ্যান থেকে ২০টি মোবাইল চুরি, গ্রেপ্তার এক

পার্ক স্ট্রিটের নামী মোবাইল শোরুমে ডেলিভারির ঠিক আগে ভ্যান থেকে ২০টি মোবাইলসহ প্যাকেট চুরির কিনারা করল লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা।

পার্ক স্ট্রিটে ডেলিভারি ভ্যান থেকে ২০টি মোবাইল চুরি, গ্রেপ্তার এক
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের নামী মোবাইল শোরুমে ডেলিভারির ঠিক আগে ভ্যান থেকে ২০টি মোবাইলসহ প্যাকেট চুরির কিনারা করল লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোয়েন্দারা দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারিশরিফ থেকে সুকুর আলি শেখকে (৩২) গ্রেপ্তার করেছেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা ১৯টি মোবাইল উদ্ধার করতে পেরেছেন। ঘটনার সূত্রপাত চলতি বছরের ১২ মে বিকেলে। ওইদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ আলিমুদ্দিন স্ট্রিট এবং ইলিয়ট রোডের সংযোগস্থলে ডেলিভারি ভ্যান থেকে ২০টি মোবাইল বোঝাই একটি প্যাকেট তুলে নেয় এক দুষ্কৃতী। তদন্তে নেমে লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সুকুর আলি শেখকে গ্রেপ্তার করেন। ধৃতকে ১২ জুন পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানো হয়েছে।      

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ