Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবকের

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পৃথক দুই ঘটনায় মৃত্যু হল দুই যুবকের।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবকের
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পৃথক দুই ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। প্রথম ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা থানার অচিন্ত্যনগর এলাকায়, দ্বিতীয়টি ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুয়ে। মৃত দুই যুবকের নাম সাহেব প্রধান (৩৭) ও আনারুল মোল্লা (২১)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সাহেব বাড়ির বারান্দায় বিদ্যুতের তার টেনে নিয়ে এসে আলো জ্বালিয়ে অন্য কাজ করছিলেন। তারটির কাটা অংশ বারান্দার লোহার গ্রিলে লেগেছিল। ওই গ্রিলে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আনারুল বাড়ির আলো জ্বালানোর জন্য বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য সেগুলি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ