Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় বধূকে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগে ধৃত ২ যুবক

বেলদায় বধূকে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগে ধৃত ২ যুবক
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: ওষুধ মেশানো ঠাণ্ডা পানীয় খাইয়ে এক গৃহবধূকে অচৈতন্য করে ধর্ষণ ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল দাঁতন থানার পুলিস। অভিযুক্ত দুই যুবককে সোমবার দাঁতন আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেয় দাঁতন থানার পুলিস। ধৃতদের নাম সত্যম দাস, বাড়ি পাটবান্ধা এলাকায় ও রামকৃষ্ণ রাজ, বাড়ি জাম্বৌলিয়া এলাকায়। পুলিস জানিয়েছে নির্যাতিতা ওই গৃহবধূর অভিযোগ বছর তিনেক আগে অভিযুক্ত যুবক সত্যম দাসের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। এরপর স্বামী বাড়িতে না থাকার সুযোগে একদিন তাঁর শ্বশুরবাড়িতে এসে ওই যুবক তাঁকে ঠাণ্ডা পানীয় খেতে দেয়। আর সেই ঠাণ্ডা পানীয় খেয়ে অচেতন হয়ে পড়ে গৃহবধূ। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলে রাখে অভিযুক্ত যুবক। এরপর সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে গত তিন বছর ধরে লাগাতার ধর্ষণ করা হয়। পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ওই গৃহবধুর স্বামীর মোবাইলে সেই ভিডিও পাঠিয়ে দেয় অভিযুক্ত যুবক। পাশাপাশি সমাজমাধ্যমে ভিডিওগুলি ভাইরাল করে দেয়। শনিবার বিষয়টি নিয়ে দাঁতন থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা ওই গৃহবধূ। অভিযোগ পাওয়ার পর পুলিস অভিযুক্ত সত্যম দাস ও তাকে সহায়তা করার অভিযোগে রামকৃষ্ণ রাজকে রবিবার রাতে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মোবাইল ফোনের সূত্র ধরে একটি সেক্স র‌্যাকেটের সন্ধান পেয়েছে পুলিস। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক ১৪দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ