Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রলোভন দেখিয়ে বিহারে আটক কেশপুর, ঘাটালের ২ যুবতী, পুলিসের দ্বারস্থ পরিবার

নৃত্যানুষ্ঠান করানোর টোপ দিয়ে ঘাটাল ও কেশপুরের দুই যুবতীকে বিহারে প্রায় দু’মাস ধরে তাদের আটকে রাখার অভিযোগ উঠেছে।

প্রলোভন দেখিয়ে বিহারে আটক কেশপুর, ঘাটালের ২ যুবতী, পুলিসের দ্বারস্থ পরিবার
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: নৃত্যানুষ্ঠান করানোর টোপ দিয়ে ঘাটাল ও কেশপুরের দুই যুবতীকে বিহারে প্রায় দু’মাস ধরে তাদের আটকে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এনিয়ে এক যুবতীর পরিবারের লোকেরা ঘাটাল থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিস জানিয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিস তদন্ত শুরু করেছে। 

Advertisement

ঘাটাল থানার দেওয়ানচকের প্রিয়া পুইলা আর কেশপুরের কুসুম মুদি ওরফে দিয়া দুই বান্ধবী নৃত্যশিল্পী হিসাবে এলাকায় পরিচিত। স্থানীয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা নৃত্য পরিবেশন করেন। এই নাচের জগতের সূত্রেই যোগাযোগ হয় নন্দকুমারের এক যুবকের সঙ্গে। অভিযোগ, ওই যুবকই বিভিন্ন এলাকার নৃত্যশিল্পী যুবতীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর ব্যবস্থা করে থাকে।
প্রিয়ার বাবা বিফল পুইলা এবং মা বন্দনা পুইলার জানান, গত ১৯ জুন ওই যুবক নৃত্যানুষ্ঠানের নামে প্রিয়া ও দিয়াকে বিহারের এক জায়গায় পাঠায়। প্রতিশ্রুতি ছিল কয়েক দিনের মধ্যেই অনুষ্ঠান শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।  কিন্তু প্রায় দু’মাস কেটে গেলেও তাঁরা আর ফিরতে পারেননি। তবে তাদের ফোন খোলা রয়েছে। প্রিয়া এবং দিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, বিহারের একটি রাস্তার পাশে হরিহরপুর লালগড় এলাকায় তাদের একটি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছে তাঁদের। ঠিকমতো খেতেও দেওয়া হয় না। তবে আশপাশে কেউ না থাকলে তাঁরা লুকিয়ে ফোন করতে পারে।
প্রিয়া ও দিয়া গোপনে বাড়িতে ফোন করে নিজেদের অবস্থার কথা জানাতে পেরেছেন। এমনকি লোকেশনও পাঠিয়েছেন পরিবারের কাছে। কিন্তু পরিবারের দাবি, তারা যে জায়গায় রয়েছেন, সেই ঘরের তালা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বাইরে বেরোনোর উপায় নেই। বিফলবাবুর অভিযোগ,  তাঁরা এর আগে ঘাটাল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে পুলিস তা নেয়নি। ফলে প্রশাসনিক সহযোগিতা না পেয়ে পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছিলেন। তাই তাঁরা মেয়ে এবং মেয়ের বান্ধবীকে উদ্ধারের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই পুলিস এদিন অভিযোগ নেওয়ার ব্যবস্থা করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ