Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ি থেকে তিন লক্ষের সোনার গয়না হাতিয়ে চম্পট ২ মহিলা

শিশু সন্তান কোলে বাড়িতে ঢুকে আলমারি থেকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই মহিলা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি

বাড়ি থেকে তিন লক্ষের সোনার গয়না হাতিয়ে চম্পট ২ মহিলা
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: শিশু সন্তান কোলে বাড়িতে ঢুকে আলমারি থেকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই মহিলা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বারুইপুরের ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায়। এলাকার বাসিন্দা প্রদীপ পাইনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

Advertisement

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ৪৮ মিনিট নাগাদ কোলে দু’টি শিশু নিয়ে দুই মহিলা প্রদীপ পাইনের বাড়িতে ঢুকছে। তাদের সঙ্গে একটি ছোট ছেলেও ছিল। বাড়ির পিছনের দরজা খোলা ছিল। সে দিক দিয়েই তারা ঘরে ঢোকে। সেই সময় প্রদীপবাবুর অসুস্থ বোন অন্য ঘরে ছিলেন। ঠিক ১৫  মিনিট পর সকলকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এদিকে, বাড়িতে ফিরে প্রদীপবাবুর স্ত্রী কাজল দেখেন, বিছানা এলোমেলো রয়েছে। তার সন্দেহ হয়। তখন আলমারি খুলে দেখেন, লকারে থাকা প্রায় তিন লক্ষাধিক টাকার সোনার গয়না খোয়া গিয়েছে। কাজল বলেন, বাড়ি থেকে সকাল সাড়ে আটটা নাগাদ ছেলেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বেরিয়ে ছিলাম। স্বামী  সকাল দশটা নাগাদ তার কর্মস্থলে বেরিয়ে যান। তারপরে দুপুরে চুরির ঘটনা ঘটে। তাঁদের দাবি, সিসিটিভি ফুটেছে যাদের দেখা গিয়েছে বারুইপুর থানার পুলিশ তদন্ত করে তাদের খুঁজে বের করুক ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন মাস্টারপাড়ার বাসিন্দারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ