Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি ত্রাণ সামগ্রী পার্টি অফিসে রেখে দেওয়ায় ধৃত ২ তৃণমূল নেতা

ত্রাণ সামগ্রী দলীয় অফিসে রেখে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের ২ নেতা। রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি করেছেন তাঁরা। বিস্তারিত পড়ুন।

সরকারি ত্রাণ সামগ্রী পার্টি অফিসে রেখে দেওয়ায় ধৃত ২ তৃণমূল নেতা
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ত্রাণ সামগ্রী বিলি না করে দলীয় অফিসে রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। শনিবার এমন অভিযোগে দলের দু’জন নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডল বলে পুলিশ জানিয়েছে। দু’জনেই শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। মোহন বর্তমানেও পঞ্চায়েতের সদস্য। শুক্রবার তাঁর অফিস থেকেই প্রচুর ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। বৃক্ষরোপণের একটি সরকারি কর্মসূচিকে ঘিরে ওই ঘটনা প্রকাশ্যে আসে। হইচই শুরু হয়। এনিয়ে স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্ব, এমনকী শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যও তদন্ত দাবি করেছিলেন। এরপরে শুক্রবার রাত থেকেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। শনিবার মোহন ও বিষ্ণুকে গ্রেপ্তার করা হয়। দু’জনেই অবশ্য‌‌ বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। মোহনবাবু বলেন, আমি শুক্রবারই বলেছিলাম, সব ত্রাণসামগ্রী ভোটের আগে সরকারি তরফে দেওয়া হয়েছিল। তখন বিলি করা যায়নি। নাগরিকদের সুবিধার জন্য দলীয় অফিসে রাখা হয়েছিল। চুরি, পাচার, বিক্রি করে রোজগারের মতো কোনো ঘটনা ঘটেনি। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

এদিকে, শনিবারই শ্রীরামপুর মহকুমার নবগ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে একগুচ্ছ বালতি পড়ে থাকতে দেখা যায়। ওই বালতিগুলি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে পঞ্চায়েতকে দেওয়া হয়েছিল। বিজেপি নেতৃত্ব এনিয়ে কটাক্ষ করেছে। তাঁদের অভিযোগ, সরকারি অর্থে কেনা ওই বালতিগুলি হাপিশ করার চক্রান্ত হয়েছিল। রাজ্যের মন্ত্রী তথা শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, বোঝা যাচ্ছে তৃণমূলীরা বালতির লোভও সামলাতে পারেনি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ