Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় ২ পর্যটক জখম

দীঘায় ২ পর্যটক জখম
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘায় সমুদ্রস্নানে নেমে বোল্ডারের ধাক্কায় দুই মহিলা পর্যটক জখম হলেন। রবিবার দুপুরে নিউ দীঘার সৈকতে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, শনিবার কলকাতার যাদবপুর থেকে বেড়াতে এসেছিলেন ৬২বছরের মীনাক্ষী নন্দী। এদিন দুপুরে পরিবারের সঙ্গে দীঘার একটি ঘাটে স্নান করতে নামেন। স্নানের সময় বোল্ডারে ধাক্কা লেগে জখম হন তিনি। কর্তব্যরত নুলিয়ারা তাঁকে দ্রুত উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে, অন্য একটি ঘাটে স্নান করতে নেমেছিলেন মুন্নিদেবী নামের এক পর্যটক। বাঁকুড়া থেকে পরিবারের লোকজনের সঙ্গে দীঘায় এসেছিলেন তিনি। স্নানে নেমে প্রবল ঢেউয়ের তোড়ে বোল্ডারে ধাক্কা লেগে জখম হন মুন্নিদেবী। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ