Bartaman Logo
১০ জুন, ২০২৬

এনকাউন্টারের পর ধৃত ২ শ্যুটার

এনকাউন্টারের পর দুই শ্যুটারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিস। রবিবার জাফরপুর কালান এলাকায় এই ঘটনা ঘটে। ধৃত শ্যুটাররা কুখ্যাত নন্দু-বেঙ্কট গ্যাংয়ের সদস্য বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

এনকাউন্টারের পর ধৃত ২ শ্যুটার
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এনকাউন্টারের পর দুই শ্যুটারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিস। রবিবার জাফরপুর কালান এলাকায় এই ঘটনা ঘটে। ধৃত শ্যুটাররা কুখ্যাত নন্দু-বেঙ্কট গ্যাংয়ের সদস্য বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। নবীন ওরফে ভঞ্জ নামে এক দুষ্কৃতী রোহতকের বাসিন্দা। অপর জনের নাম আনমোল কোহলি। তার বাড়ি আম্বালায়। গত ২৮ আগস্ট ছাওয়লা এলাকায় গুলি চলে। সেই ঘটনায় দু’জন জড়িত ছিল বলে পুলিস জানিয়েছে।  পুলিস সূত্রে খবর, নবীন তার গ্যাংয়ের শার্প শ্যুটার হিসেবে কাজ করত। আনমোলের দায়িত্ব ছিল অস্ত্র সরবরাহের। এদিন দু’জনকে ধরতে গেলে তারা পুলিসকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিসও। তাতে দু’জনেই আহত হয়, গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ