Bartaman Logo
১০ জুন, ২০২৬

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সেনা, গুলির লড়াইয়ে খতম আরও ২ জয়েশ জঙ্গি, শহিদ জওয়ান

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সেনা, গুলির লড়াইয়ে খতম আরও ২ জয়েশ জঙ্গি, শহিদ জওয়ান
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে আরও দুই জঙ্গিকে নিকেশ করল সেনাবাহিনী। এই নিয়ে খতম জঙ্গিদের সংখ্যা বেড়ে হল তিন। সরকারি সূত্রে জানানো হয়েছে, শনিবার নিহতদের মধ্যে রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ-এ-মহম্মদের কমান্ডার সইফুল্লাও। গত এক বছর ধরে চেনাব উপত্যকায় সক্রিয় ছিল সে। অবশেষে তাকে খতম করল সেনা। বাকি দুই নিহত জঙ্গিও জয়েশেরই সদস্য বলে জানা গিয়েছে। 

Advertisement

এদিকে রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ হলেন ৯ নম্বর পাঞ্জাব রেজিমেন্টের জওয়ান কুলদীপ চাঁদ। হোয়াইট নাইট কোরের তরফে শনিবার জানানো হয়েছে, বহিনী শহিদ কুলদীপকে কুর্নিশ জানাচ্ছে। তাঁর আত্মবলিদান বৃথা যাবে না।’ শুক্রবার রাতে জঙ্গিদের অনুপ্রবেশের ওই চেষ্টা ভেস্তে দেয় সেনা। 
সেনার জম্মু শাখার হোয়াইট নাইট কোর এদিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, কিস্তওয়ারও ছত্রুতে চলতি অভিযানে আরও দুই পাক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি একে ও একটি এম৪ রাইফেল সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়। প্রসঙ্গত, শুক্রবার থেকে অভিযান চলছে। ওইদিনই এক জঙ্গিকে নিকেশ করা হয়।  অন্য জঙ্গিরা জঙ্গলে পালিয়ে গিয়েছিল। এদিন গুলির লড়াইয়ে তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি উধমপুর জেলার বসন্তগড় এবং রামনগরেওগত বুধবার থেকেই তিন জঙ্গির খোঁজে টানা তল্লাশি চলছে। তবে তাদের খোঁজ এখনও মেলেনি বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ