Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত আরও ২

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই নিয়ে ঘটনায় মোট ধৃতের সংখ্যা দাঁড়াল ১১।

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত আরও ২
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই নিয়ে ঘটনায় মোট ধৃতের সংখ্যা দাঁড়াল ১১। বিবৃতিতে এনআইএ জানিয়েছে, তাঁরা হলেন জামির আহমেদ অহঙ্গর এবং তুফায়েল আহমেদ ভাট। দু’জনেই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তদন্তকারীরা জানতে পেরেছেন, এই দু’জন লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী উমর নবিকে অস্ত্র সরবরাহ করেছিল। গত বছরের ১০ নভেম্বর লালকেল্লার সামনে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় মৃত্যু হয় মোট ১১ জনের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ