Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁশকু‌ড়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ নাবালক ধৃত, চাঞ্চল্য

পাঁশকু‌ড়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ নাবালক ধৃত, চাঞ্চল্য
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পাঁশকুড়া থানার এক গ্রামে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তুলসিতলায় প্রদীপ জ্বালিয়ে কাপড় বদলানোর সময় ওই দুই কিশোর আচমকাই বাড়ির ভিতর ঢুকে ওই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। রবিবার এনিয়ে পাঁশকুড়া থানায় এফআইআর হয়। তারই ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের তমলুকের জুভেনাইল জাস্টিস বোর্ডের নিকট তোলা হলে তাদের জামিন বাতিল করে হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Advertisement

জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। প্রতিদিন সকাল ৬টায় বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি রোজ সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বাড়ি আসেন। বাড়িতে দুই শিশুকে নিয়ে সারাদিন একাই থাকেন ওই বধূ। ওই এলাকায় রোজ মদের আসর বসে বলে অভিযোগ। সেখানে সুন্দরনগর ও আশপাশে গ্রামের কিশোর ও যুবকরা ভিড় করে। শনিবার সন্ধ্যায় একেবারে মদ্যপ অবস্থায় দুই নাবালক ওই গৃহবধূর বাড়ি ঢুকে পড়ে। এরপর ওই বধূকে ধর্ষণের সময় তাঁর মেয়ে চিৎকার করতেই প্রতিবেশীরা ছুটে আসেন। তখনই অভিযুক্ত দু’জন দৌড়ে পালায়।সোমবার ওই গৃহবধূর স্বামী বলেন, আমার স্ত্রী মানসিক স্বাস্থ্য‌জ঩নিত একটু সমস্যায় রয়েছেন। কয়েকদিন আগে দুষ্কৃতীরা ওকে কুপ্রস্তাব দিয়েছিল। বিষয়টি আমি পাড়ার মোড়লদের জানিয়েছিলাম। যদিও তা নিয়ে গ্রামের মোড়লরা কোনও পদক্ষেপ ঩করেননি। তার মধ্যেই শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে গিয়েছে। আমরা অভিযুক্ত দু’জনের কঠোর শাস্তি চাই। পাশাপাশি এলাকায় মদের ঠেক করলেও এসব নিয়ে কোনও প্রতিবাদ নেই। তাই এনিয়ে কঠোর পদক্ষেপ চাইছি আমরা। এদিকে, পাঁশকুড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দু’জনেই নাবালক। অভিযোগ জমা পড়তেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ