Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া শহরে ডেঙ্গু আক্রান্ত ২

বাঁকুড়া শহরে ডেঙ্গু আক্রান্ত ২
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বর্ষা শুরুর আগেই বাঁকুড়ায় পতঙ্গবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বাঁকুড়া শহরে দু’জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শহরের ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুই মহিলার শরীরে সম্প্রতি ডেঙ্গুর জীবাণু পাওয়া গিয়েছে। যদিও চিকিৎসার পর বর্তমানে দু’জন ভালো রয়েছেন বলে পুরসভার তরফে জানানো হয়েছে। 

Advertisement

বাঁকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টোরাজ বলেন, বেশ কিছুদিন ধরে এক যুবতী ও এক বিবাহিতা মহিলার জ্বর না ছাড়ার কারণে পরিবারের সদস্যরা রক্ত পরীক্ষার ব্যবস্থা করেন। তাতেই ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসার পর দু’জনে সুস্থ রয়েছেন। শুক্রবার আমরা বিষয়টি জানতে পারি। এদিন আক্রান্তদের বাড়ি গিয়ে খোঁজ নিই। নিয়ম অনুযায়ী দু’জনের বাড়ির চারপাশে অন্তত ৩০টি পরিবারে গিয়ে আমাদের খোঁজ নিতে হয়। ওইসব পরিবারে কেউ জ্বরে ভুগছেন কি না, তা জানতে হয়। দু’টি ওয়ার্ডেই এদিন স্বাস্থ্যকর্মীরা গিয়ে সমীক্ষা চালিয়েছেন। তবে কারও শরীরে জ্বর নেই। দ্রুত ডেঙ্গু মোকাবিলায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ