নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুটি পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। যদিও জল জমার সঙ্গে এঁদের কোনও সম্পর্ক নেই। একটি ঘটনা বিষ্ণুপুরের, অপরটি গড়িয়ার ফর্তাবাদের। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বিষ্ণুপুর থানার পানাকুয়া পঞ্চায়েতের রামকান্তপুরে নিজের বাড়িতে সাব মার্সিবল পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অনিশ ঘড়ুই (২০) নামে এক যুবক। অন্যদিকে, গড়িয়ার ফর্তাবাদে পুকুরে মাছ ধরে উঠে মিটার বক্সে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ইন্দ্রজিৎ বর্মণ (৩৫) নামে আরেক যুবক। পুলিশ এসে দেহ উদ্ধার করে।



