Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টিকিট বণ্টন নিয়ে বেফাঁস মন্তব্য, দলের প্রার্থীকেই খোঁচা বিজেপির ২ বিধায়কের,

দলের দুই বিধায়কের বিরুদ্ধে কথা বলে বিপাকে তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। দিন কয়েক আগে তারকেশ্বরে প্রচারে বেরিয়ে তিনি জিতলে কী কী কাজ করবেন, তার ফিরিস্তি দিচ্ছিলেন ভোটারদের। সেই সময় বিজেপির প্রার্থী বলেন, এবার একবার নির্বাচিত করুন, কাজ যদি না করি, তখন পালটে দেবেন। কাজ করেন

টিকিট বণ্টন নিয়ে বেফাঁস মন্তব্য, দলের প্রার্থীকেই খোঁচা বিজেপির ২ বিধায়কের,
  • ২২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: দলের দুই বিধায়কের বিরুদ্ধে কথা বলে বিপাকে তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। দিন কয়েক আগে তারকেশ্বরে প্রচারে বেরিয়ে তিনি জিতলে কী কী কাজ করবেন, তার ফিরিস্তি দিচ্ছিলেন ভোটারদের। সেই সময় বিজেপির প্রার্থী বলেন, এবার একবার নির্বাচিত করুন, কাজ যদি না করি, তখন পালটে দেবেন। কাজ করেননি বলে গোঘাট, আরামবাগের বিজেপি বিধায়কদের এবার টিকিট দেয়নি দল। এই বক্তব্য সমাজমাধ্যমে প্রচারের পর তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেন আরামবাগ ও গোঘাটের দুই বিজেপি বিধায়ক।

Advertisement

আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বলেন, কাজের সংজ্ঞা কী? আপনার জমি থেকে কি আলু তুলতে হবে? আপনি নিজেকে ‘কৃষকের ব্যাটা’ বলছেন। আপনি তারকেশ্বরের জন্য কী কাজ করেছেন? বিজেপির কোন লড়াই, আন্দোলনে আপনি যুক্ত ছিলেন? আপনি যদি বলেন বিজেপির হয়ে খবর করেছেন, তাহলে বলব, আপনি সাংবাদিকতার নীতিকথাকেই লঙ্ঘন করেছেন। এটা রাজনৈতিক মঞ্চ, এটা আপনার স্টুডিও নয়। অন্যদিকে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, সন্তু পানের অন্নপ্রাশনে আমি গিয়েছি। ও রাজনীতিতে শিশু। ওর বিরুদ্ধে কি বলব বলুন তো!
এ বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, কারওরই এই ধরনের কথা বলা ঠিক হয়নি। কথা বলার সময় আরও সংযত হওয়া প্রয়োজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ