Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে ২১ লক্ষ প্রতারণা, বনগাঁয় ধৃত ২

বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিস।

বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে ২১ লক্ষ প্রতারণা, বনগাঁয় ধৃত ২
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতদের নাম প্রাণতোষ বণিক (৩০) এবং বিকাশ তামাং (৪১)। প্রাণতোষ জলপাইগুড়ি জেলার শিলিগুড়ির বাসিন্দা। বিকাশ দার্জিলিং জেলার মিরিকের বাসিন্দা বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। পেট্রাপোল থানা এলাকার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিস তাদের গ্রেপ্তার করেছে। বুধবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

২০২৪ সালে নভেম্বর মাসে আর্থিক প্রতারণা এই মামলা দায়ের হয়। পেট্রাপোল থানার পুরাতন বনগাঁর বাসিন্দা অমিত হালদার অভিযোগ করলে পুলিস তদন্তে নামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে অমিতকে ফোন করে। তাঁর পরিচিত বেশ কয়েকজনের নাম করে অভিযুক্তরা জানায়, ভারতে চিকিৎসার জন্য আসবে তারা। সেই কারণে ভারতীয় মুদ্রার প্রয়োজন। বাংলাদেশি মুদ্রায় টাকা মিটিয়ে দেবে বলে জানায়। পরিচিত ব্যক্তিদের নাম বলায় সহজেই তাদের কথা বিশ্বাস করেছিলেন অমিত। এরপর তার কাছ থেকে ২১ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরে অমিত বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। তদন্তে নেমে অফিসাররা জানতে পারেন, অভিযুক্তরা উত্তরবঙ্গের বাসিন্দা। ফোনের সূত্র ধরে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিস। পুলিসের অনুমান, এর পিছনে বড় চক্র রয়েছে। চক্রের মাথাদের ধরতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সাইবার ক্রাইম থানার পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ