Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চাকরির নামে পৃথক প্রতারণায় ধৃত ২

ভারতীয় রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিস। অন্যদিকে, ব্যাঙ্কে চাকরি নামে প্রতারণায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিস।

চাকরির নামে পৃথক প্রতারণায় ধৃত ২
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভারতীয় রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিস। অন্যদিকে, ব্যাঙ্কে চাকরি নামে প্রতারণায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানার পুলিস। নারায়ণপুরের ঘটনায় পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুব্রত পাল। তার বাড়ি মধ্যমগ্রামে। রেলে চাকরি দেওয়ার জন্য সে নারায়ণপুরের এক যুবকের কাছে ৭ লক্ষ টাকা দাবি করেছিল। ওই যুবক তাকে ৪ লক্ষ ৭৩ হাজার টাকা দিয়েছিলেন। তাঁকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়। বুঝতে পেরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, এক যুবক অনলাইনে ব্যাঙ্কে চাকরির বিজ্ঞাপন দেখেছিলেন। সেখানে যোগাযোগ করতে গিয়ে তাঁর ৭ লক্ষ ৯১ হাজার টাকা লোপাট হয়ে যায়। তিনি বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস অন্ধ্রপ্রদেশ থেকে জয় বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ