Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদমে গ্রেপ্তার ১৬ বাংলাদেশি

দমদম পুরসভার ঘোড়ুই পঞ্চাননতলা এলাকা থেকে ১৬ জন বাংলাদেশিকে পাকড়াও করেছে দমদম থানার পুলিশ।

দমদমে গ্রেপ্তার ১৬ বাংলাদেশি
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদম পুরসভার ঘোড়ুই পঞ্চাননতলা এলাকা থেকে ১৬ জন বাংলাদেশিকে পাকড়াও করেছে দমদম থানার পুলিশ। ধৃতদের মধ্যে সাতজন মহিলা ও ন’জন পুরুষ রয়েছেন। মহিলাদের মধ্যে একজন এবং পুরুষদের মধ্যে দু’জন নাবালক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের দাবি, ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনায়। প্রায় সাত বছর আগে তারা অবৈধভাবে এদেশে এসে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে বসবাস শুরু করেন। মহিলারা পরিচারিকার কাজ এবং পুরুষরা দিনমজুরের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে ধৃতদের বারাকপুর কমিশনারেটের হাতে তুলে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া মেনে তাঁদের বনগাঁ হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। এদিন বারাকপুর কমিশনারেটের প্রতিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেখানে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ