Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বালোচ হামলায় হত ১৪ পাক সেনা

দিল্লির প্রত্যাঘাতের ঘা এখন শুকোয়নি। এরইমাঝে বালোচ বিদ্রোহীদের একের পর এক হামলায় বিপর্যস্ত পাকিস্তান। নেপথ্যে ‘অপারেশন হেরফ’।

বালোচ হামলায় হত ১৪ পাক সেনা
  • ১৬ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: দিল্লির প্রত্যাঘাতের ঘা এখন শুকোয়নি। এরইমাঝে বালোচ বিদ্রোহীদের একের পর এক হামলায় বিপর্যস্ত পাকিস্তান। নেপথ্যে ‘অপারেশন হেরফ’। ৯ মে পঞ্জগুর জেলার মজবুরাবাদের বনিস্তান এলাকায় বিস্ফোরণে উড়ে গেল বুলেটপ্রুফ গাড়ি। এর জেরে গাড়ির ভিতরে থাকা ১৪ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েকজন। বুধবার এইসংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। যদিও পাকিস্তানের তরফে শুরুতে সেনার মৃত্যুর খবর ও সংখ্যা পুরোটাই গোপন করা হয়েছিল। এদিন (বিএলএ)-র তরফে ভিডিও ফুটেজ প্রকাশ করায় আপাতত বিপাকে পড়েছে পাক সরকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ