Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

লক্ষ্য ৭,৩০০ কোটি, আগামী সপ্তাহে বাজারে আসছে ১৪ আইপিও

গত সপ্তাহ মোটের উপরে তেমন ভালো যায়নি ভারতীয় লগ্নিকারীদের জন্য। সোম থেকে শুক্র, এই পাঁচ দিনে মোট প্রায় ৬০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স।

লক্ষ্য ৭,৩০০ কোটি, আগামী সপ্তাহে বাজারে আসছে ১৪ আইপিও
  • ২৭ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

মুম্বই: গত সপ্তাহ মোটের উপরে তেমন ভালো যায়নি ভারতীয় লগ্নিকারীদের জন্য। সোম থেকে শুক্র, এই পাঁচ দিনে মোট প্রায় ৬০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। এহেন আবহে আগামী সপ্তাহে প্রাইমারি বাজারে একগুচ্ছ নতুন আইপিও আসতে চলেছে। সেইসঙ্গে বাজারে নথিভুক্ত হতে চলেছে ১১টি নতুন শেয়ার। ফলে আগামীকাল থেকে শুরু হতে চলা অনেক চমক অপেক্ষা করে আছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।

Advertisement

আগামী সপ্তাহে মোট ১৪টি আইপিও বাজারে আসছে। যার মধ্যে পাঁচটি বড় সংস্থা। এগুলির মধ্যে আলোচনার কেন্দ্রে ন্যাশনাল সিকিউরিটিস ডিপোজিটরি (এনএসডিএল) এবং আদিত্য ফিনটেকের আইপিও। এছাড়া তালিকায় আছে লক্ষ্মী ইন্ডিয়া ফিন্যান্স, শ্রী লোটাস ডেভলপার্স, এম অ্যান্ড বি ইঞ্জিনিয়ারিং এবং হাইওয়ে ইনফ্রা। অন্যদিকে, ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির (এসএমই) মধ্যে সপ্তাহের শুরুতেই দালাল স্ট্রিটে পা রাখবে উমিয়া মোবাইল এবং লজিস্টিক কোম্পানি রেপোনো। আইপিওর মাধ্যমে এই দফায় সম্মিলিতভাবে ৭ হাজার ৩০০ কোটি টাকা তোলার লক্ষ্য নিয়েছে ১৪টি সংস্থা। এর মধ্যে বড় ৫ সংস্থার নজরে ৭ হাজার ৮ কোটি টাকা।
আন্তর্জাতিক ও ঘরোয়া বাজারে অস্থিরতার জেরে চলতি বছরে ভারতীয় শেয়ার বাজার অস্থির। উপদেষ্টা সংস্থা ইওয়াই-এর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবছর এখনও পর্যন্ত সংখ্যার নিরিখে ৩০ শতাংশ কম আইপিও বাজারে ছাড়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ